আর্জেন্টিনার রাষ্ট্রদূত, জামায়াত আমির ডা: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথেসৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে মিলিত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। 

রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।

জানা গেছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন থাকবে। একইসাথে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।