আলেকজান্ডার দারচিয়েভ
আলেকজান্ডার দারচিয়েভ। ছবি : দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
 
বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদালাপী সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের মার্চ মাসে তাকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় তার মৃত্যু হলো।

এর আগে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারচিয়েভ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বিষয়ে তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় ফেরার কিছু দিন পরই দারচিয়েভকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। সে সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দারচিয়েভ ওই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে অভিহিত করেছিলেন।

সূত্র : দ্য গার্ডিয়ান