লোড হচ্ছে...
১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকলেও স্বাধীনতার পর থেকে এখানে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না।
২০ ঘণ্টা ৩৫ মিনিট আগে

এর আগে স্থানীয় জনগণ শ্রীপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন। এবার রাজেন্দ্রপুরে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে তারা আন্দোলনে নামেন। এ সময় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত যমুনা এক্সপ্রেস আটকে রাখা হয়।
১ দিন আগে

‘শিক্ষার্থীরা প্রতি বছর নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করবেন এবং তাদের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবেন— এটাই স্বাভাবিক। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে চায়, তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করবে।’
৭ দিন আগে

‘আমার প্রত্যাশা থাকবে, এই প্রতিযোগিতায় যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তারা নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে আগামী দিনে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৭ দিন আগে

‘পর্যটন বিভাগে কেউ বেকার থাকে না। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। ট্যুর গাইড, মেন্টর, ট্যুর অপারেটর ও হসপিটালিটি অপারেটর হিসেবে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
১১ দিন আগে

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ছেলেদের ১১টি আবাসিক হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামে ব্যায়ামের সরঞ্জাম সরবরাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। তবে মেয়াদ শেষ হওয়ায় রাকসু নামে কোনো কার্যক্রম বিধিসম্মত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
১২ দিন আগে

মানসিক শাস্তির বিষয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করে বলা হয়, প্রকাশ্যে অপমান, গালমন্দ, কটু ভাষা ব্যবহার কিংবা হেয় প্রতিপন্ন করার মানসিক নির্যাতন পুরোপুরি পরিহার করতে হবে। কোনো শিক্ষক এই সীমা লঙ্ঘন করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
১৩ দিন আগে

কক্সবাজার-ঢাকা আন্তঃনগর ট্রেনের চকোরিয়া স্টেশনে যাত্রাবিরতির দাবিতে চকরিয়া রেলস্টেশনে আট উপজেলার মানুষের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ দিন আগে

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার সহপাঠীরা। পথে অটোরিকশাটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।
২৪ দিন আগে

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
৫ অক্টোবর, ২০২৬

‘তারা যদি ছাত্রদলের এসব কাজ বন্ধ করতে না পারে, তাহলে শিক্ষার্থীরা আবারো ১৬ জুলাই ফিরিয়ে আনতে বাধ্য হবে। প্রশাসনকে বলতে চাই, দ্রুত সব দাবি মেনে নিয়ে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।’
৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় যাতে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
৫ অক্টোবর, ২০২৬

‘বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পুনর্মিলনী ও জাতীয় সম্মেলন— দু’টি আয়োজন একসাথে করতে যাচ্ছি। এর উদ্দেশ্য হলো সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।’
১ অক্টোবর, ২০২৬


