লোড হচ্ছে...
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদানকে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হন। আজ সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে জামায়াত ইসলামীর কর্মীদের ভোট প্রদান বাধা দেয় বিএনপির নেতা কর্মী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চার কর্মী আহত হন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহী সীমান্ত হতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা...
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ডা. শফিকুর রহমান, এটি যেহেতু কৃষি প্রধান এরিয়া ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি পুরো নর্থ বেঙ্গলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে সেই পড়াশোনা কাগজে নয়, প্র্যাকটিক্যালি হবে প্রফেশনালি হবে। এখান থেকে পড়াশোনা শেষ করে সে বিদেশে কাজ করবে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্য নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমই হবে একমাত্র মাপকাঠি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভায় সরাসরি সংগ্রহণ করছেন নারীরা। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলটির বিভাগীয় নির্বাচনী সমাবেশে অর্ধ-লক্ষাধিক নারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটির রাজশাহী মহানগর শাখা সেক্রেটারি এমাজউদ্দীন মণ্ডল। মাদ্রাসা ময়দানে বুধবার (৩ ফেব্রুয়ারি) সমাবেশের সার্বিক বিষয়ে জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে মণ্ডল বলেন, আমীরে জামায়াতসহ ১১ দলের শীর্ষ নেতারা ৫ ফেব্রুয়ারির রাজশাহী বিভাগীয় নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন। এ জনসভায় আমাদের মা-বোনেরা সরাসরি অংশগ্রহণ করবেন। তাদের জন্য মাঠে নিদিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৫০ হাজারের বেশি নারীরা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহীতে একটি বিদেশি রিভলবার একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে এসআইএফ-৫। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টায় মহানগরীর...
৩ ফেব্রুয়ারি, ২০২৬
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগেই জয়ের ভিত গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। বাকি কাজটা সুনিপুণভাবে সারলেন বোলাররা। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিলো না...
২৩ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে-ই বাংলাদেশ সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্য দিয়ে মাঠে গড়াবে শিরোপার লড়াই। এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সবার আগে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম র্যায়লস।
২৩ জানুয়ারি, ২০২৬

