নিখোঁজ
নিখোঁজ পুঠিয়ার ভ্যানচালক আনিছুর। নয়া দিগন্ত

রাজশাহীর পুঠিয়ায় ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন ভ্যানচালক আনিছুর রহমান (৪১)। তিনি উপজেলার বারইপাড়া তালুকদার গ্রামের হামেদ সরদারের ছেলে।

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার স্ত্রী শিল্পী বেগম পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

জানা গেছে, গত জুন মাসের প্রথম সপ্তাহে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি আনিছুর রহমান।

নিখোঁজ আনিছুরের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার স্বামী আজ পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নেননি। বর্তমানে দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে তার কোনো সন্ধান করতে না পেরে নিরুপায় হয়ে থানায় ডায়েরি করেছি।’

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’