
রাজশাহী মহানগরীর শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মহানগরীর টি-বাঁধ পরিদর্শনকালে তিনি বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন। এ সময় শহররক্ষা বাঁধের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এর আগে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।
পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন একটি রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: রুহুল আমিন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








