লোড হচ্ছে...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানি নৌবাহিনীর ফ্রিগেট (যুদ্ধজাহাজ) 'দেনা' ডুবিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র সাগরে একটি ‘নৃশংসতা’ চালিয়েছে, যার জন্য তাদের "চরম খেসারত বা অনুশোচনা করতে হবে।" সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, "ইরান উপকূল থেকে ২ হাজার মাইল (৩,২১৩ কিলোমিটার) দূরে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্র এই নৃশংসতা চালিয়েছে।"
৫ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে।
৫ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ যখন ধ্বংসাত্মকভাবে আরও একটি দিন পার করছে, তখন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিকরা নিজেদের দীর্ঘদিনের লালিত মতাদর্শকে বৈধতা দিতে এই অনিশ্চয়তার মাঝেও একটি পরিষ্কার আখ্যান দাঁড় করানোর চেষ্টা করছেন। ইসরায়েল কথা বলছে "মধ্যপ্রাচ্য বদলে দেওয়া" নিয়ে, আর যুক্তরাষ্ট্রের মুখে "মার্কিন জনগণকে রক্ষার" বুলি। উভয়েই জপমালার মতো "সরকার পতন"-এর কথা জপছে, যদিও ইরানের প্রেক্ষাপটে এর সম্ভাবনা এখনও অস্পষ্ট।
৪ মার্চ, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ মার্চ, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছেন ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনী বা আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের...
৩ মার্চ, ২০২৬
সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরাহ পালনে যাওয়া ইরানি নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।
৩ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও...
৩ মার্চ, ২০২৬
ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
৩ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের ভেতরেও বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়েছে।
৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এই সংঘাতের সরাসরি অভিঘাত পড়েছে তেল ও গ্যাসের দামে, আন্তর্জাতিক শেয়ারবাজারে এবং জাহাজ চলাচলে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির পাশাপাশি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের ওপরও বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
৩ মার্চ, ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কাতারের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশ এবং যেকোনো ধরনের সমর্থন বা সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানানোয় শেখ তামিম প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।
২ মার্চ, ২০২৬
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন বাহিনী অত্যন্ত সুনির্দিষ্ট (সার্জিক্যাল) এবং প্রবল (ওভারহোয়েলমিং) কায়দায় হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনো ‘অন্তহীন যুদ্ধে’ পরিণত হবে না। চারজন মার্কিন সেনা নিহতের খবর প্রসঙ্গে হেগসেথ স্বীকার করেন যে, এই অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি স্কুলে হামলায় অন্তত ১৬৫ জন প্রাণ হারিয়েছেন।
২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২ মার্চ, ২০২৬
বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ সিদ্ধান্ত ভিজিটর বা অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়; আবেদন ও সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
২ মার্চ, ২০২৬
মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নেতৃত্বের ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি। এই ঘটনায় তার সমর্থকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। খোমেনিই ছিলেন সেই নেতা, যিনি মার্কিন-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন।
১ মার্চ, ২০২৬
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের উদ্দেশে একটি বার্তা পাঠান। তিনি দাবি করেন, তারা যেন আত্মসমর্পণ করে, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ট্রাম্প বলেন, "ইসলামিক রেভল্যুশনারি গার্ড, সশস্ত্র বাহিনী এবং সমস্ত পুলিশ সদস্যদের আমি আজ রাতে বলছি, আপনারা অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ নিরাপত্তা (ইমিউনিটি) গ্রহণ করুন। অথবা এর বিকল্প হিসেবে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হোন। তাই অস্ত্র ফেলে দিন। আপনাদের সঙ্গে পূর্ণ নিরাপত্তা সহকারে ন্যায্য আচরণ করা হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যু অবধারিত।"
১ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে জানিয়েছেন, দেশটিতে "সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার কাজ করবে।" আব্বাস আরাকচি বলেন, "আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের ওপর কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই।" তিনি আল জাজিরাকে আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনাটি "অত্যন্ত গুরুতর, নজিরবিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে।
১ মার্চ, ২০২৬
মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের অভিযান শুরু করার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস এবং দুটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে।
১ মার্চ, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত “আমি যতদূর জানি”।এনবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানে...
২৮ ফেব্রুয়ারি, ২০২৬

