লোড হচ্ছে...
মোহা: জিললুর রহমান আরো বলেন, কুরিয়ার সার্ভিসের পার্সেল পরিবহনের আড়ালে মূলত মাদক পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি, পশ্চিম তীরে সহিংসতা এবং ইসরাইলি শাসকগোষ্ঠীর সম্প্রসারণবাদী নীতির বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরাসরি সমালোচনায় ক্ষুব্ধ হয়েছে ইসরাইলি শাসকগোষ্ঠীর কর্মকর্তারা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

তিনি ভারতীয় সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ৩০(১) অনুযায়ী, দেশের যে কোনো ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়কে নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও তা স্বাধীনভাবে পরিচালনার মৌলিক অধিকার প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপোন হোসেন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারসমূহ তুলে ধরবেন। এতে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সঙ্কটের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাথে বসে বিশ্রাম নেয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান মীম নামে এক নির্মাণশ্রমিককে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ড. আমানুল্লাহ বলেন, ‘শিক্ষাকে আনন্দময় ও প্রাণবন্ত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শিক্ষার্থীদের কেবল সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জয়-পরাজয় মেনে নেয়ার ইতিবাচক মানসিকতা তৈরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম আরো গতিশীল করবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

নামাজের পাশাপাশি বায়তুল আমান জামে মসজিদের স্থাপত্যের টানেও পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মসজিদটির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি গণমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে একটি শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এক সময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করতে আসত। বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়া কিভাবে শিক্ষা হাবে পরিণত হয়েছে, বাংলাদেশকেও সেখান থেকে শিক্ষা নিতে হবে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওই কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডেপুটি স্পিকার বলেন, ‘মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু মেধার সঠিক বিকাশ ঘটে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদরাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অপরাধে যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরো শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের দীর্ঘমেয়াদি ও সমন্বিত কৌশলের অংশ হিসেবে আরো ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবন ও এর অর্থ জোগাড় করাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে তার প্রায়ই বিরোধ হতো।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় একটি রোগাক্রান্ত গরু দেখতে পাই। তাছাড়া তার দোকানে রাখা গোশতও প্রাণিসম্পদ কর্তৃক পরিক্ষিত নয়।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি ছিল পাকিস্তানের ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার’ প্রয়োগের অংশ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে গোপনীয়তা লঙ্ঘন এবং নারীদের অজান্তে তাদের ভিডিও বা ছবি ধারণ করা নিয়ে উদ্বেগের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একাধিক নতুন পরিধানযোগ্য প্রযুক্তি বা ‘ওয়্যারাবল’ উন্মোচন করেছে মেটা। এর মধ্যে রয়েছে ক্যামেরাবিহীন শুধু অডিও সুবিধা সম্বলিত এক জোড়া স্মার্ট চশমা। চশমাটি ২০২৭ সালে এক হাজার ২৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬


