বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সনদপত্র বিতরণ করেন সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। 

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। 

প্রধান অতিথি ওই কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে উদ্দেশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ্য, ওই কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরসহ এ ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) প্রশিক্ষকরা ও কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।