লোড হচ্ছে...
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে মূল্য সর্বনিম্ন পর্যায়ে থাকায় প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও পাচার ঠেকাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
২১ সেপ্টেম্বর, ২০২৬

ইস্তাম্বুলে ২ ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি তুরস্ক সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। বিমানটি নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

‘যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসঙ্ঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা। সব মিলিয়ে মাত্র ছয় দিনের সফর।’
২১ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সহধর্মিণী ও সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই-আগস্টের গণহত্যার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে এত দ্রুত দেশে ফিরে আসা এবং রাজনীতিতে পুনর্বাসিত হওয়া আওয়ামী লীগের জন্য মোটেও সহজ হবে না। তাদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত কর্মীদের মনোবল ধরে রাখা এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল মাত্র।
২১ সেপ্টেম্বর, ২০২৬

খেলাপি ঋণের বড় অংশ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ওপরও চাপ তৈরি করেছে। জুন শেষে ছয় রাষ্ট্রীয় ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ২৯ হাজার ২৯ কোটি, রূপালী ব্যাংকের ১৯ হাজার ২৮১ কোটি এবং সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি টাকা। অর্থাৎ শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনাও বড় সঙ্কটের মুখে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ কমিটির সামনে মূল প্রশ্ন শুধু কোন অনুচ্ছেদ সংশোধন হবে তা নয়; বরং রাষ্ট্রের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে, ভবিষ্যৎ সরকারগুলোর ক্ষমতা ব্যবহারের সীমা কোথায় থাকবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে অধিক জবাবদিহির মধ্যে আসবে- এসব বিষয়ও আলোচনার কেন্দ্রে রয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় নিয়ে আলোচনা হয়।
২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের বিষয়ে কথা বলবেন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা, তরুণ ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সঙ্কট, আধুনিক প্রযুক্তির সমতাভিত্তিক ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন।
২০ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি করা হবে। একইসাথে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন করা হবে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এর আগে তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।’
২০ সেপ্টেম্বর, ২০২৬

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সকল জঘন্য অপরাধের ঘটনা দ্রুততম সময়ে উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি।’
২০ সেপ্টেম্বর, ২০২৬

‘অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার লাশ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তিনজন এবং পরে আরো একজনকে গ্রেফতার করা হয়।’
২০ সেপ্টেম্বর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইয়াও ওয়েনের মেয়াদে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ বেশ কিছু নতুন প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

‘কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতিমের পড়ে থাকা লাশ দেখে যে কোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আমাদের মহামন্ত্রীর বিবেককে কি এসব ঘটনা আদৌ নাড়া দেয়?’
১৯ সেপ্টেম্বর, ২০২৬

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৯৩ সালের ১ অক্টোবরে তার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন কুঁড়ি আবাসিক ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ৩১১ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে ৪০ দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


