শ্রমিক, পোশাক খাত, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্টারনেট

পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক চলছে।

Advertisement

আজ রোববার সন্ধ্যা ৬টায় এই বৈঠক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠকে উপস্থিত রয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

সকাল থেকে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পরে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে ঘোষণা দেয় সরকার।