
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি শনিবার জানিয়েছেন, দুই বছরের কম সময়ে তার দেশে এক হাজারটিরও বেশি হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন।
বার্তা সংস্থা আনাদোলু এই খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’র তথ্য অনুযায়ী, মানামা সংলাপ ২০২৬ -এর আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক অধিবেশনে বক্তব্য রাখার সময় শাইবানি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দুই বছরের কম সময়ে আমাদের ভূখণ্ডে এক হাজারটিরও বেশি ইসরাইলি হামলা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হয়েছেন।’
শাইবানি প্রশ্ন তোলেন, ‘সিরিয়ার সার্বভৌমত্ব যখন প্রতিদিন লঙ্ঘিত ও লক্ষ্যবস্তু করা হচ্ছে, তখন কিভাবে সীমান্ত নিয়ন্ত্রণ এবং অস্ত্র সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার আহ্বানকে যুক্তিযুক্ত বলা যেতে পারে?’
ইসরাইলি হামলার প্রতি দামেস্কের তীব্র নিন্দা প্রকাশ করে শাইবানি ২০০৪ সালের ৮ ডিসেম্বরের আগের সীমানায় ফিরে যাওয়া এবং ১৯৭৪ সালের ‘সেনা প্রত্যাহার চুক্তি’ বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং এই বিষয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৯৭ মূল ভিত্তি হিসেবে কাজ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইল ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তির অধীনে গঠিত সিরীয় বাফার জোন দখল করে নেয় এবং এর ভেতরে ও বাইরে সামরিক অবস্থান তৈরি করে- যে পদক্ষেপকে জাতিসঙ্ঘ চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








