লোড হচ্ছে...
‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সিংহভাগ নেতাকর্মী দেশের বাইরে পলাতক। সেখান থেকে এখানকার কিছু লোকজনকে তারা উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
১৯ মিনিট আগে

‘গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।’
৪ ঘণ্টা ৫৫ মিনিট আগে

‘২৩ তারিখ পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।’
২২ ঘণ্টা ১৮ মিনিট আগে

‘পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।’
৫ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
৫ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৫ দিন আগে

আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেয়ার দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল।
৬ দিন আগে

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
৬ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১৪ দিন আগে

গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১৬ দিন আগে

গাজীপুরের টঙ্গী, বাসন, কোনাবাড়ি ও শ্রীপুর এলাকার প্রায় সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিকদের কাজে যোগদানের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১৭ দিন আগে

ঐতিহাসিকভাবে সবাই জানেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই খাতের সর্বাধিক উন্নয়ন ও বিকাশ সাধিত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে যা পাঁচ বছর পর পর হতো, এবার মাত্র তিন বছরের ব্যবধানেই আমরা নতুন মজুরি বোর্ড পুনর্গঠন করেছি।
১৭ দিন আগে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার (৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ দেয়া হয়।
১৮ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১৯ দিন আগে

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয়, তাদের জীবনমানের উন্নতি হয় এবং তাদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির সাথে মজুরি নির্ধারণ করা হয়।
২০ দিন আগে

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠনের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা র্যালি করেছেন পোশাক শ্রমিকরা।
২০ দিন আগে

শ্রমিকদের প্রকৃত ও ন্যায্য মজুরির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্দোলনের লক্ষ্য, নেতৃত্ব ও পেছনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
২১ দিন আগে

প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
২১ দিন আগে

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। তারা মালিকদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।
২২ দিন আগে

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
২২ দিন আগে


