লোড হচ্ছে...
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াং পুনর্বহাল হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২ দিন আগে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা (আইআরজিসি নেভি) সোমবার গভীর রাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ দিন আগে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালীর পূর্বে একটি মার্কিন এমকিউ-১ মডেলের ড্রোন ভূপাতিত করেছে।
২ দিন আগে

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃত মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ১,৫০০ থেকে ২,৫০০-এর মধ্যে বলে অনুমান করা হচ্ছে। ইরানের অস্ত্রের গতিবিধি অনুসরণ করা কঠিন হওয়ায় কর্মকর্তারা এই পরিসংখ্যানকে 'কম-নির্ভরযোগ্য মূল্যায়ন' হিসেবে বর্ণনা করেছেন। তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে, সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও তেহরান উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে।
২ দিন আগে

জার্মানির বাডেন-ভুর্টেমবার্গ ও স্যাক্সনি-আনহাল্টসহ বিভিন্ন অঞ্চলের শতাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি। তবে হুমকিগুলো বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে পুলিশ এবং স্কুলগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে।
২ দিন আগে

স্পেনের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিপলস পার্টির নেতা আলবার্তো ফেইহো। পেদ্রো সানচেজের বিরোধিতা, ভক্সের সঙ্গে সম্ভাব্য জোট, অভিবাসন নীতি ও মধ্যপন্থী ভোট ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
২ দিন আগে

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ এবং নিখোঁজ ৩০ জন। উদ্ধার অভিযান, এসির শর্টসার্কিটের প্রাথমিক ধারণা ও ডিএনএ শনাক্তকরণ প্রক্রিয়াসহ বিস্তারিত সর্বশেষ সংবাদ জানুন।
২ দিন আগে

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ দিন আগে

বাজারের মোড়ে পৌঁছে তারা অটোরিকশায় বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর উত্তর দিকে চৌমুহনী মোড়ে গিয়েও তারা অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছুড়ে।
২ দিন আগে

অভিযোগ উঠেছে, প্রতিবেশী দেশের একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই সশস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর পরামর্শে এই উদ্যোগ নেয়া হয় বলে সূত্র জানায়।
২ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে করণীয় বা কৌশল নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন রাজনৈতিক বিশ্লেষকসহ খোদ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ কেন্দ্রিক কৌশল কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তাদের কেউ মনে করেন, আক্রমণ এলে পাল্টা আক্রমণ করতে হবে। আবার একদল মনে করেন, পাল্টাপাল্টি পদক্ষেপ সহিংসতাকে ছড়িয়ে দিতে পারে এবং সে কারণে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী তারা।
২ দিন আগে

রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দলগুলো। ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের বিষয়েও একমত তারা। তবে গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় ১১ দল।
২ দিন আগে

ব্যাংক লুটেরাদের প্রভাব কাটিয়ে উঠতে পারছে না দেশের ব্যাংকিং খাত। এককালীন ঋণমুক্তির সুবিধা, সুদ মওকুফ, ঋণ পুনঃতফসিল এবং দীর্ঘমেয়াদি ঋণ নবায়নের মতো নীতিসহায়তার পরও খেলাপি ঋণের স্রোত থামছে না; বরং এসব সুবিধার বেড়াজাল ভেঙে আবারো বাড়ছে অনাদায়ী ঋণের পাহাড়। এর সাথে যুক্ত হয়েছে আগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ব্যাংক দখলের অভিযোগে গড়ে ওঠা ঋণ লুটের সংস্কৃতি। ফলে ব্যাংকিং খাতের সঙ্কট এখন আর শুধু ঋণ আদায়ের দুর্বলতায় সীমাবদ্ধ নেই; এটি ব্যাংক পরিচালনায় সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠেছে।
২ দিন আগে

বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২ দিন আগে

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতার দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানের আদেশ দিয়েছেন আদালত। এর আগে, এ মামলায় দলের ৩৪ নেতাকর্মী হাইকোর্টে থেকে জামিন নেন। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তারা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত ৩৪ জনের মধ্যে ছয়জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
২ দিন আগে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া এবং দেশীয় প্রযুক্তির সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি হেলিকপ্টারে স্বর্ণদ্বীপ যাবেন।
২ দিন আগে

টানা এক মাসের সড়ক অবরোধে অচল রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বন্ধ রয়েছে সব হোটেল ও রিসোর্ট। কর্মহীন শত শত মানুষ এবং পর্যটন খাতে ক্ষতি ছাড়িয়েছে ৫০ কোটি টাকা।
২ দিন আগে

মিরসরাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌর কমিটির নেতা মো: জহির উদ্দিন ওরফে জহির কমিশনারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
২ দিন আগে

ভারতের সাথে সম্পর্কে দেশের মর্যাদা ও স্বার্থে কোনো আপস হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রয়টার্সকে তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার হবেন।
২ দিন আগে

পিরোজপুরের বেকুটিয়া সেতু এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন ।
২ দিন আগে


