
বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা আরিফ জানান, সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য হোল্ডারে প্লাগ সংযুক্ত করছিলেন আব্দুর রহিম হাওলাদার। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









