লোড হচ্ছে...
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’ এবং ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
৯ দিন আগে

ফ্রান্সজুড়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিক্ষোভে প্রায় ছয় লাখ মানুষ অংশ নিয়েছেন। প্রতিবাদ আন্দোলন শুরুর পর থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষাভ কর্মসূচি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে এ তথ্য জানা গেছে।
৯ দিন আগে

শিক্ষার্থীদের পক্ষে তামান্না ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে দাবি আদায়ে আবারো কর্মসূচি পালন করবেন তারা। তবে শুক্রবারের নিয়োগ পরীক্ষার সময় আন্দোলন স্থগিত রাখবেন এবং পরীক্ষা শেষে আবার কর্মসূচি শুরু করবেন।
৯ দিন আগে

সমাবেশে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত এর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
১০ দিন আগে

আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১০ দিন আগে

শ্রমিকরা কখনোই তাদের কর্মস্থলের ক্ষতি করতে পারেন না। যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তারা বহিরাগত। নাশকতাকারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
১১ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানেও আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
১১ দিন আগে

একটি ঐতিহ্যবাহী রেলস্টেশন এভাবে অবহেলিত থাকতে পারে না। জনস্বার্থে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু, রেলপথ সংস্কার এবং নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করতে হবে।
১১ দিন আগে

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষার্থী ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে প্যারিস পুলিশ প্রিফেকচার। সোমবার এ সংক্রান্ত নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়। তবে পুলিশের প্রস্তাবিত বিকল্প রুট প্রত্যাখ্যান করে প্রশাসনিক আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ইন্টারফ্যাক ইল-দ্য-ফ্রঁস।
১২ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১২ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১২ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১৩ দিন আগে

সকাল থেকেই বিক্ষোভের পর দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।
১৩ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
১৩ দিন আগে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
১৩ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩ দিন আগে

শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি মাঠে নামতে শুরু করেছে। এতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমেই রাজনৈতিক রূপ নিচ্ছে।
১৩ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এসব ঘটনায় পুলিশের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মহাসড়কে সরব উপস্থিতি লক্ষ করা যায়া। তারা সরকারের পক্ষে স্লোগান দেয় এবং শ্রমকিদের ধাওয়া করে এবং শ্রমিকদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে।
১৩ দিন আগে

সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়।
১৩ দিন আগে


