জামায়াত
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত
ads

আগামীকাল ৩০ নভেম্বর দেশের সব উপজেলা ও থানায় থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।

আজ রোববার (২৯ নভেম্বর) তিনি এই বিবৃতি দেন। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘১১ দলীয় ঐক্যের ৭-দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।’

তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’