সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল 
ভুলতা ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল আয়োজন করে। নয়া দিগন্ত
ads

‎সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ভুলতা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

‎সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। রূপগঞ্জের মাটিতে আওয়ামী লীগের জায়গা হবে না। এ দেশকে রক্ষায় আমরা ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি এবং ভবিষ্যতেও থাকবে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ‎ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাসিম ভুঁইয়াসহ ইউনিয়নের সব ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।