লোড হচ্ছে...
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।
১৫ দিন আগে

শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্ব দিতে হবে।
১৬ দিন আগে

এএফসির প্রতিনিধি মাঠে উপস্থিত থেকে দর্শকদের আচরণ পর্যবেক্ষণ করবেন। গ্যালারি থেকে ঢিল বা বোতল মাঠে ছুড়ে মারা হলে সেটির দায় বাংলাদেশের ওপর পড়তে পারে এবং জরিমানার মুখে পড়তে হতে পারে দেশকে।
১৬ দিন আগে

আবুল কালাম আজাদ নয়া দিগন্তের আগে বাংলাদেশ টেলিভিশন বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম ,দৈনিক সাতমাথা, ইউএনবি বগুড়া অফিসের দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
১৬ দিন আগে

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘বিআইজি-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে একটি সহযোগিতার নীতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় উদীয়মান অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত পরিবর্তন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় একসাথে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তিনি বলেন, সফরে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তার প্রতিশ্রুতি এবং বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক ও লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে।
১৬ দিন আগে

ব্যাংকগুলোর দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে একাধিক মেয়াদে রেপো ও অ্যাসিউরড রেপো (এআর) সুবিধার আওতায় অর্থ সরবরাহ করা হয়েছে। একই সাথে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) মাধ্যমে ব্যাংকগুলো থেকে অর্থ গ্রহণ এবং আগের সরবরাহ করা অর্থের মেয়াদপূর্তির হিসাব সমন্বয় করা হয়েছে।
১৬ দিন আগে

চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।
১৬ দিন আগে

পরিকল্পনার অভাব নেই, সমস্যা হলো বাস্তবায়নে-ড. দেবপ্রিয় বড় ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখলে হবে না-ড. মোস্তাফিজ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে আগামী তিন বছরে...
১৬ দিন আগে

জুলাই-অক্টোবর সময়ে দেশের মোট পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ আয় ছিল এর চেয়ে প্রায় ৬ শতাংশ কম। রফতানি আয়ের বড় অংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। এ সময়ে নিটওয়্যার রফতানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রফতানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
১৬ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও স্থলবন্দর চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রতিটি ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।
১৬ দিন আগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান শেষে সদর দফতরে আসা ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন নবীন কর্মকর্তাকে শুভেচ্ছা জানান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
১৬ দিন আগে

রোববার চৌমুহনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি মাওলানা বোরহান উদ্দিন ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কল্যাণে কাজ করার আহ্বান জানান।
১৬ দিন আগে

রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জের জাতীয় যুব দিবসের কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
১৬ দিন আগে

মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আব্দুস সালাম আজাদ জাতীয় যুব দিবস ২০২৬-এর অনুষ্ঠানে দেশী-বিদেশী ষড়যন্ত্র রোধ, পদ্মায় অবৈধ বালু উত্তোলকদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত বিক্রমপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৬ দিন আগে

বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে, নির্বাচনে তারা সন্তুষ্ট।
১৬ দিন আগে

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছেড়ায় তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কোনো সংবাদে আপত্তি থাকলে আইনি পথ বা শালীনভাবে ক্ষোভ প্রকাশের আহ্বান জানান তারা।
১৬ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
১৬ দিন আগে

সিরাজগঞ্জে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৬৫ চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের আর্থিক ও আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন।
১৬ দিন আগে

বিজিবির গুলিবর্ষণ ছিল সতর্কতামূলক পদক্ষেপ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১৬ দিন আগে

রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গুদামে পর্যাপ্ত মজুদ রাখার পাশাপাশি স্বচ্ছতা ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের কাছে যথাসময়ে সুষম সার পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
১৬ দিন আগে


