অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত। নয়া দিগন্ত
ads

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লজিস্টিকস এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের নান্দনিক ও চৌকস এই কুচকাওয়াজের মাধ্যমে নবীন সৈনিকরা সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার জন্য এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। পরবর্তী সময়ে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।