লোড হচ্ছে...
ভারতের সাথে সম্পর্কে দেশের মর্যাদা ও স্বার্থে কোনো আপস হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রয়টার্সকে তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার হবেন।
১৯ মিনিট আগে

আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক...
৭ ঘণ্টা ৪ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, গত...
১ দিন আগে

শেখ হাসিনার শাসনামলে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে একই ধরনের স্পর্শকাতরতা ছিল ভারতের। তুরস্কের সাথে সম্পর্ককে বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত। সার্ক অচলাবস্থা কাটিয়ে তুলতে বাংলাদেশ ও পাকিস্তানের ধারাবাহিক কোনো প্রচেষ্টা আলোর মুখ দেখেনি ভারতের অনিচ্ছার কারণে।
৪ দিন আগে

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েন চুক্তি নবায়নের পথে প্রধান বাধা। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও ভারত ইতিবাচক সাড়া দেয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন হচ্ছে না বলে স্পষ্ট হয়ে উঠেছে।
৬ দিন আগে

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দলটি।
৭ দিন আগে

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
৮ দিন আগে

শেখ হাসিনার প্রত্যাবর্তন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সংলাপ পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি দেখা গেলেও শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই প্রক্রিয়াকে আবারো জটিল করে তুলছে।
৮ দিন আগে

সফরটি বেশ ভালো হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম জাপান সফর। তাই সফর নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি হওয়ার কথা নয়। জাপানে শীর্ষ পর্যায়ের সফর হওয়াটাই একটি বড় সাফল্য। পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়েছে। সফর নিয়ে যা কিছু প্রত্যাশা ছিল, তা অর্জন করা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনা ভবিষ্যতে দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়াতে কাজে লাগবে বলে তার দৃঢ় বিশ্বাস।
২৪ দিন আগে

বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থা, ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনদিন পর বাংলাদেশে ফিরছেন আজ। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ একাধিক সংবেদনশীল ইস্যুতে এক বিশেষ বার্তা নিয়ে তার এই ফেরাতে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আবারো একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির শেষ প্রান্তে পৌঁছে ঢাকার স্পষ্ট অবস্থান- পুরনো চুক্তি স্রেফ নবায়ন নয়; বরং নতুন ও অধিকতর কার্যকর একটি চুক্তি সম্পাদন।
১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও ভারতের উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সাথে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য শেখ হাসিনা ও তার নীতিনির্ধারকরা একাধিক রুটম্যাপ তৈরি করেছেন। আকাশ ও স্থল-উভয় মাধ্যমকেই বিকল্প হিসেবে রাখা হয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


