লোড হচ্ছে...
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসান। তার সাথে স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
১৮ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৮ দিন আগে

ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকসেবা সপ্তাহ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
১৮ দিন আগে

২০১৯ সালে চট্টগ্রামে নিজেদের প্রথম টেস্টেই আফগানদের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। তবে চার বছর পর মিরপুরে সেই হারের জবাব দেয় ৫৪৬ রানে জিতে। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়।
১৮ দিন আগে

সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট ও বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। বর্তমানে দেশে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা দুই হাজার ৮৬০টি; যার মধ্যে সচল রয়েছে দুই হাজার ১৮৭টি।
১৮ দিন আগে

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি উল্লেখ করে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন।
১৮ দিন আগে

নব্বইয়ের দশকে সেভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ফের স্বাধীন দেশ হিসেবে আবির্ভাব উজবেকিস্তানের। এবারের বিশ্বকাপে খেলেছে তাদের পুরুষ দল। উজবেক যুব দলও একাধিকবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছে। এই দেশটির বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকবারই খেলেছে। কিন্তু জয়ের দেখা আর হচ্ছিল না।
১৮ দিন আগে

‘গতকাল উইকেট দেখার সুযোগ হয়েছে। আজ আবার দেখব। দেখতে ভালো লেগেছে, হয়তো একটু ধীরগতির। তবে ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলেই মনে হচ্ছে। আশা করি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’
১৮ দিন আগে

‘মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন। সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বাসাবাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।’
১৮ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট নয়টি জেলায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশী-বিদেশী সকল প্রকার মৎস্যযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
১৮ দিন আগে

৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হলে তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন। তাদের মধ্যে দু’জন ছিলেন সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
১৮ দিন আগে

সভা শেষে শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকা থেকে বিভিন্ন অলিগলিতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করেন সাদিক কায়েম।
১৮ দিন আগে

চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৪ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার। এ হিসাবে অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক আট শতাংশ।
১৮ দিন আগে

পরিবারের মুখে হাসি ফোটাতে আর একটু সুদিনের আশায় দীর্ঘ দুই দশক আগে দেশ ছেড়েছিলেন। ভেবেছিলেন কঠোর পরিশ্রমে ঘোচাবেন সংসারের অভাব। তবে দীর্ঘ ২৪ বছরের সেই লড়াই শেষে নিজ জন্মভূমিতে তার ফেরা হলো ঠিকই, কিন্তু জীবিত নয়—একটি নিথর দেহ হয়ে।
১৮ দিন আগে

দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে আমরা আশাবাদী যে নির্ধারিত সময়সীমার আগেই নতুন চুক্তি চূড়ান্ত হবে।
১৮ দিন আগে

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
১৮ দিন আগে

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
১৮ দিন আগে

তিনি আরো বলেন, ইসলামী পোশাক দেখলেই ‘সন্ত্রাসী’ আর অশালীনতাকে দেখলেই ‘আধুনিক’—এই দ্বৈত মানদণ্ড কোনো মুক্তবুদ্ধির পরিচয় নয়। বরং এ ধরনের মানসিকতা ব্যক্তি-স্বাধীনতার নামে ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার একটি বিপজ্জনক প্রবণতা।
১৮ দিন আগে

‘আমরা ঠাকুরগাঁওয়ে কোনো মাগুরা মার্কা নির্বাচন দেখতে চাই না। এখানে কোনো অনিয়ম, কারচুপি হলে জাতি সেটা মেনে নেবে না।’
১৮ দিন আগে

ছাত্র জমিয়তের নেতারা বলেন, এসব অভিযোগ সত্য হলে তা একজন শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত মর্যাদা ও শিক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় বা পোশাক নিয়ে তাকে হেয় করার জায়গা হতে পারে না। মতপার্থক্য থাকলেও শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতা বজায় রাখা জরুরি।
১৮ দিন আগে


