লোড হচ্ছে...
নির্যাতনে ব্যবহারের প্রমাণ থাকার পরও ইসরাইলকে টেজার সরবরাহ করছে মার্কিন কোম্পানি অ্যাক্সন। গার্ডিয়ান ও আরব সাংবাদিকদের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
২৩ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মোংলা বন্দর এলাকায়। বৃহস্পতিবার দিনব্যাপী সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা আকাশপথে পর্যবেক্ষণ, খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকা পরিদর্শন, মোংলা বন্দর এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন তিনি।
২৩ দিন আগে

১৯৮০ সালের দিকে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ করার জন্য একটি মহল বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে দখল বাণিজ্য শুরু করে। যার ফলে এই পেরাবন বা ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়।
২৩ দিন আগে

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
২৩ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তার। সেখান থেকে নৌ-পথে মোংলার নৌ-ঘাঁটিতে যাবেন তিনি। পরে সভায় অংশ নেয়া, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
২৩ দিন আগে

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১
২৩ দিন আগে

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস এবং দারিদ্র্য বিমোচনে সর্ববৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে...
২৪ দিন আগে

দু’জনের মিলে মাসে ৪৬ হাজার টাকা আয় করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই থাকে না। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের খরচ মেটানোর পর ছেলেদের পড়াশোনা এবং যাতায়াতের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বাজারে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে আগের চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
২৪ দিন আগে

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তার দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি।
২৪ দিন আগে

গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিনজন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো: রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয় এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।
২৪ দিন আগে

মানববন্ধনে প্রেসক্লাবের নেতারা বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র জাতির দর্পণ। কাজেই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবে না। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
২৪ দিন আগে

সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি ফ্লাইট। এছাড়া সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
২৪ দিন আগে

পথের ধারের ভ্রাম্যমাণ বা অস্থায়ী খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ, আমদানিকারক, বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ খাবারের ব্যবসায় জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।
২৪ দিন আগে

রাশিয়ার ইউক্রেন আক্রমণের সাড়ে চার বছর পেরিয়ে গেছে। ইউক্রেনের রাজধানীতে অনেকেই এখন বিমান হামলার সাইরেন উপেক্ষা করেন। কিন্তু স্কুলগুলোতে প্রতিবারই শিশুদের আশ্রয়কেন্দ্রে নেয়া হয়।
২৪ দিন আগে

সাইফুল আলম খান মিলন বলেন, ‘জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত ছোট ছোট শিশুরা অকাতরে জীবন দিয়েছে। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার এমন ইতিহাস পৃথিবীতে খুব কম। এর বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথামালা দিয়ে জাতিকে ভুলানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’
২৪ দিন আগে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
২৪ দিন আগে

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
২৪ দিন আগে

ডুলির ভাষায়, ‘হামজা সতীর্থকে দেখে এবং বল পাস করে, কিন্তু অন্য খেলোয়াড় সেটা দেখেও না, বোঝেও না। তাই বলের দিকে দৌড়ও দেয় না। এটা সম্পূর্ণ ফুটবলীয় বুদ্ধিমত্তার বিষয়। কিংবা হামজা হয়তো ফাঁকা জায়গায় দৌড়ে যাচ্ছে, সে পুরোপুরি খালি, কিন্তু বল পাচ্ছে না, কারণ তার সতীর্থ তাকে দেখতেই পাচ্ছে না।’
২৪ দিন আগে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও সীমান্তে চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়াকে কুপিয়ে হত্যাচেষ্টায় অভিযুক্ত মাদককারবারি আব্দুল আহাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
২৫ দিন আগে

সাংবাদিক আলিফ হত্যার বিচার ও দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন এবং জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।
২৫ দিন আগে


