লোড হচ্ছে...
মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার পর লাগেজ ও জমজমের পানি পেতে দীর্ঘ অপেক্ষা, কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া এবং পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের সাথে বিমানবন্দর কর্মকর্তাদের বাগি¦তণ্ডা- সবমিলিয়ে ঘটনাটি নতুন করে বিমানবন্দর ব্যবস্থাপনা ও নাগরিক জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।
২৯ দিন আগে

শনিবার দুপুরে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে চার নম্বর গেট দিয়ে মিথানলের পাঁচটি, থিনারের দুটি এবং সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি করে কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়।
২৯ দিন আগে

শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
২ অক্টোবর, ২০২৬

সাদিক কায়েমের দাবি, বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের পক্ষে কথা বলার কারণেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি এটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেও উল্লেখ করেন।
২ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২ অক্টোবর, ২০২৬

মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন,মামলার অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
২ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো ধরনের সঙ্কেতও দেখাতে হবে না।
১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান এবং প্রকল্প বাস্তবায়নে আলোচনা আরো এগিয়ে নেয়ার অনুরোধ করেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৮১.৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরো এগিয়ে আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাস্টমস নথি অনুযায়ী, মেনিফেস্ট নম্বর ৪৫২৪/২০২৬ এবং ভয়েজ নম্বর ০১১-এর আওতায় এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে কলকাতা থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি গত ২০ সেপ্টেম্বর যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর বন্দরে পৌঁছায়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

রানওয়েতে পাখি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্য মো: মোজাম্মেল হক এয়ারগানে সীসার কার্তুজ লোড করে গাড়িতে অবস্থান করছিলেন। গাড়ি থেকে নামার সময় এয়ারগানটি দরজায় ধাক্কা লেগে অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়। তবে এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখব।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ভারতীয় নাগরিকদের কাছ থেকে পরপর কুশ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরকেন্দ্রিক আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে মাদক পাচারের ক্ষেত্রে সীমান্তপথ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক বিমানবন্দরকেন্দ্রিক ঘটনাগুলো দেখাচ্ছে, আন্তর্জাতিক আকাশপথও পাচারকারীদের নজরে রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংস্থাটি জানায়, গতকাল বুধবার মধ্যরাতে গভীর নিম্নচাপটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
২৪ সেপ্টেম্বর, ২০২৬


