লোড হচ্ছে...
দৈনিক নয়া দিগন্ত বিগত দিনের মতো আগামীতেও অকুতোভয় ভূমিকা রাখবে। বিশেষ করে সৈয়দপুরের উন্নয়নে কাজ করবে। আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সমস্যা উল্লেখের পাশাপাশি সমাধানের পথ দেখাবে। সেই সাথে সমাজের সঠিক চিত্র তথা জনগণের সার্বিক কথা ব্যক্ত করবে।
২০ দিন আগে

আজ রোববার দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
২০ দিন আগে

ফ্যাসিবাদী আমলে নয়া দিগন্তের ওপর চরম নিপীড়ন, জুলুম চালানো হয়েছে। নয়া দিগন্তের সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হয়েছে।
২০ দিন আগে

নয়া দিগন্ত নানান ঘাত-প্রতিঘাত সহ্য করে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে দেশের জন্য সাহসী ভূমিকা রেখেছে।
২০ দিন আগে

নয়া দিগন্তে এলে মনে হয়, গত লম্বা সময়ের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মিনিমাম ইনফরমেশনটুকু পাওয়ার জন্য একমাত্র সোর্স এটি। যখন একের পর এক পত্রিকা বন্ধ করে দেয়া হচ্ছিল, মিডিয়া বন্ধ করে দেয়ার যে ফ্যাসিবাদী প্র্যাকটিস চলছিল গত ১৭ বছরে, সেই ফ্যাসিবাদী পিরিয়ডে নয়া দিগন্ত ছিল ন্যূনতম তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ সোর্স।
২০ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের একটি সমস্যা, কথা বলে কাজ করে না। নয়া দিগন্তের জন্ম কথা ও কাজকে একত্রে করে এগিয়ে নেয়ার জন্য।
২০ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নয়া দিগন্ত শুরু থেকে গণতন্ত্রের সঙ্কটে ভূমিকা রেখেছে। শাসকগোষ্ঠীর চোখ রাঙানি খেয়েও কাজ করেছে।
২০ দিন আগে

‘নয়া দিগন্ত একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। চলার পথে অনেক সংগ্রাম করেছে। প্রতিষ্ঠানটি টিকে আছে পাঠকদের ভালোবাসায়।’
২০ দিন আগে

ঢাকা-৪-এর এমপি সৈয়দ জয়নাল আবেদীন বলেছেন, অনেক বাধা পেরিয়ে নয়া দিগন্ত বাংলাদেশকে সত্যের পাশে রাখার চেষ্টা করেছে।
২০ দিন আগে

নেতৃবৃন্দ বলেন, নয়া দিগন্ত মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
২০ দিন আগে

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী বলেছেন, মুসলিম উম্মাহকে এক রাখার ক্ষেত্রে নয়া দিগন্ত অগ্রণী ভূমিকা পালন করছে।
২০ দিন আগে

সত্যের সঙ্গে প্রতিদিন—স্লোগানটি গত ২২ বছর ধরে আপনারা অনুসরণ করেছেন কাজে, কর্মে, কথায়, প্রজ্ঞায়, মেধায়, শ্রমে ও ঘামে। আজকে নয়া দিগন্ত ২২ বছরের যুবক। নয়া দিগন্তের এই যৌবনে, এই মধ্যগগনে সামনের দিকে একইভাবে এগিয়ে যাক। এর থেকে উত্তরণ ঘটুক, যাতে এর থেকে অবতরণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের প্রত্যাশা থাকবে।
২০ দিন আগে

‘‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান ২২ বছর ধরে অনুসরণ করেছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শতায়ু হোক।’
২০ দিন আগে

তিনি বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলে আলহামদুলিল্লাহ। আব্বু না থাকলে আমরা কি করব ধরনের কোনো আলোচনা আমাদের কখনো হয়নি। আমরা চিন্তাও করিনি যে কি হবে!
২০ দিন আগে

এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেছেন, ‘এত প্রতিকূলতার মাঝেও নয়া দিগন্ত টিকে রয়েছে। নয়া দিগন্ত একদিন অনেক দূর এগিয়ে যাবে।’
২০ দিন আগে

১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রত্যাশা করে বলেছেন, ‘সত্যের সাথে প্রতিদিন যেন নয়া দিগন্ত পরিচালিত হতে পারে’।
২০ দিন আগে

প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ধরে রেখে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়াই একটি সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব। নয়া দিগন্তও সেই লক্ষ্য সামনে রেখে তার পথচলা অব্যাহত রেখেছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার বিনোদন বিভাগে ‘সাক্ষাৎকার প্রতিদিন’ কলামে কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহর সাক্ষাৎকার প্রকাশিত হয়। ধ্রুপদী নাচের এই উজ্জ্বল তারকার সাক্ষাৎকার নেন সাজেদ ফাতেমী। যেখানে গল্পে গল্পে উঠে আসে—কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ চার বছর বয়স থেকে দীর্ঘ পয়তাল্লিশ বছর ধরে ধ্রুপদী ও লোকনৃত্য পরিবেশন করে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও নাচের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এই শিল্পকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় মাসউদুর রহমানের লেখা ‘আট কোটি টাকার ক্রিকেটে দল বদল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে উল্লেখ্য করা হয়, জাতীয় দলের প্রধান কয়েকজন তারকার অনুপস্থিতি সত্ত্বেও প্রিমিয়ার লিগের দলবদলে আবাহনী, মোহামেডানসহ অন্যান্য ক্লাবগুলোর মাঝে শক্তিশালী দল গঠনের তীব্র প্রতিযোগিতা ক্রিকেটপাড়ায় দারুণ উত্তাপ ছড়িয়েছে। আর্থিক সমর্থনের ওপর ভিত্তি করে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দলগুলো যেভাবে নিজেদের প্রস্তুত করছে, তাতে আসন্ন লিগ বেশ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ইকবাল করিম নিশানের লেখা ‘বেসামাল সেন্সরের কারণে ধ্বংসের মুখে ঢাকার চলচ্চিত্র’ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, সেন্সর বোর্ডের উদাসীনতা এবং কুরুচিপূর্ণ ও অপসংস্কৃতির অবাধ প্রবেশের কারণে বাংলাদেশের দেশীয় চলচ্চিত্র শিল্প ও সিনেমা হলের পরিবেশ আজ ধ্বংসের মুখে পড়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে অনতিবিলম্বে সঠিক সেন্সর নীতিমালা প্রণয়ন, অশ্লীলতা রোধ এবং সরকারি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
২০ দিন আগে


