
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান বলেছেন, নয়া দিগন্ত একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। চলার পথে অনেক সংগ্রাম করেছে। প্রতিষ্ঠানটি টিকে আছে পাঠকদের ভালোবাসায়।
রোববার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানের স্বপ্নসারথী ছিলেন শহীদ মীর কাশেম আলী। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক। প্রতিষ্ঠানটি একটা চ্যালেঞ্জ নিয়ে ময়দানে এসেছিল। নাম দিয়েছিল নয়া দিগন্ত। অর্থাৎ মুক্তির একটা দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন, ‘চলার পথে নয়া দিগন্তকে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক অবৈধ চাপ সহ্য করতে হয়েছে। প্রতিষ্ঠানটি টিকে আছে জনগণের ভালোবাসায়। আমরা প্রত্যাশা করি, এই প্রতিষ্ঠান দেশ ও জনগণের কল্যাণে তার নিজস্ব জায়গা থেকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সঠিক ভূমিকা পালন করে চলবে, ইনশাআল্লাহ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








