
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, নয়া দিগন্ত এক সময় তার পেজ সংখ্যা কমাতে বাধ্য হয়েছিল, কারণ তারা বিজ্ঞাপন পেতেন না। সেই সময়কার ফ্যাসিবাদী সরকার নয়া দিগন্তকে ধুকে ধুকে শেষ করে দেয়ার চেষ্টা করেছিল।
তিনি বলেন, স্টাফরা বেতন পাননি, কিন্তু তারপরও তারা খেয়ে-না খেয়ে এই পত্রিকাকে বাঁচিয়ে রেখেছেন।
রোববার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, নয়া দিগন্তে এলে মনে হয়, গত লম্বা সময়ের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মিনিমাম ইনফরমেশনটুকু পাওয়ার জন্য একমাত্র সোর্স এটি। যখন একের পর এক পত্রিকা বন্ধ করে দেয়া হচ্ছিল, মিডিয়া বন্ধ করে দেয়ার যে ফ্যাসিবাদী প্র্যাকটিস চলছিল গত ১৭ বছরে, সেই ফ্যাসিবাদী পিরিয়ডে নয়া দিগন্ত ছিল ন্যূনতম তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ সোর্স।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








