লোড হচ্ছে...
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনীতিতে তাদের অবদান যদি স্বীকৃত হয়, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের গণতান্ত্রিক অংশগ্রহণের অধিকারও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সাথে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেয়া কিংবা এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ১৭ তারিখের বৈঠকেই মূল সিদ্ধান্ত হবে। সেখানেই নির্ধারণ করা হবে ঠিক কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কমিশন স্বাধীন। তাদের সাংবিধানিক ক্ষমতা আছে নির্বাচন করার। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সাথে আলোচনার পর প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটি, এ ধরনের সভা করার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় থাকে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনী বিধি-বিধান অথবা কোনো আইনে নির্বাচন ঘোষণা করার পর চেয়ারম্যানের একক সিদ্ধান্তে তা নির্বাচন বাতিলের কোনো সুযোগই নেই।’
১৪ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬


