ফিলিস্তিন, আইনসভা নির্বাচন বাতিল, তারিখ ২০২৭ সাল, সেপ্টেম্বর ,মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৮ নভেম্বরের আইনসভা নির্বাচন বাতিল করেছেন। নতুন ডিক্রি জারি করে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি।

Advertisement

আল জাজিরা শনিবার (১০ অক্টোবর) জানায়, ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পথে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ বাধা হয়ে দাঁড়িয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

ওয়াফা জানায়, ফিলিস্তিন মুক্তি সংস্থার নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক দল ও শক্তির সাথে আলোচনার পর আব্বাস এ ডিক্রি জারি করেন। এসব আলোচনায় সবাই একমত হয়েছেন, ইসরাইলের পদক্ষেপের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়েছে। অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচন করতে হলে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মাঠপর্যায়েও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।