
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। গত জাতীয় নির্বাচনের চেয়ে আসন্ন উপনির্বাচনে তিনগুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন থাকবে, তাই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা আশা করছি এই পরিবেশেই সুন্দরভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পারব।’
এসময় সেনাবাহিনী প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এই উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছি না এবং মোতায়েন করা হবেও না। কারণ জাতীয় নির্বাচনের চেয়ে এখানে তিনগুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়ন রাখা হবে। তাই এখানে সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং এখানে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা নেই।’
নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি জানান, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পান সেটি নিশ্চিত করা হবে। কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন সেটা যেন প্রতিহত করা যায় সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হবে। সেই সাথে পুলিশ, বিজিবি এবং এসআরবির সাথে বডিঅন ক্যামরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, রিটানিং অফিসার কামরুল ইসলামসহ প্রশিাসনের ঊর্ধ্বতন কর্মর্কতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








