লোড হচ্ছে...
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুইটি সেখানে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটের দিকে দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
১৭ অক্টোবর, ২০২৬

গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের জুনে আল জাজিরার কর্মীদের ব্যবহৃত ৪৫টি ডিভাইসকে স্পাইওয়্যারের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মধ্যে কয়েকজন সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিবেদন করতেন। এ ধরনের আক্রমণে ব্যবহারকারীকে কোনো ফাইল খুলতে বা ডাউনলোড করতে হয় না।
১৬ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে একটি সুসংগত ও কার্যকর সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা যেন কোনোভাবেই মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত না করে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে অপতথ্য মোকাবিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ ভিত্তিক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
১৬ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
১৬ অক্টোবর, ২০২৬

অল্প সময়ের মধ্যেই আন্দোলনটি ভারতের তরুণ প্রজন্মের, বিশেষ করে জেনারেশন জেডের, ক্ষোভ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের আমলে বেকারত্ব ও কর্মসংস্থানের সঙ্কটের কারণে অনেক তরুণ নিজেদের বঞ্চিত মনে করছেন।
১৬ অক্টোবর, ২০২৬

লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে লোক প্রবেশ করানোর অপচেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনার যেকোনো পর্যায়ে অবৈধ চাপ বা অপতৎপরতা মোকাবিলায় বিজিবি কোনো আপস করবে না। প্রচলিত আইন, বিধিবিধান ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই বাহিনীটি দায়িত্ব পালন করছে।
১৬ অক্টোবর, ২০২৬

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
১৬ অক্টোবর, ২০২৬

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণ ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
১৫ অক্টোবর, ২০২৬

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
১৫ অক্টোবর, ২০২৬

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
১৫ অক্টোবর, ২০২৬

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১৫ অক্টোবর, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি : সৌদি আরবের নিরাপত্তায় অটল অঙ্গীকার ব্যক্ত করল পাকিস্তান
১৪ অক্টোবর, ২০২৬

কর্মসূচির আওতায় বিমানবন্দরের নিরাপত্তাবিধি ও নির্ধারিত কার্যপদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই এবং নিরাপত্তাকর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন অনুশীলন, মহড়া, ব্রিফিং ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
১৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের কিশোর ও তরুণদের একটি অংশ ভয়াবহ অনলাইন গেমিংয়ে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সংগঠিত সশস্ত্র গোষ্ঠী ও জেন-জি রোহিঙ্গা তরুণদের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সাথে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় স্থাপন করা কাঁটাতারের বেড়া, ওয়াচটাওয়ার ও সিসিটিভি ক্যামেরার বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা নিয়ে ভাবছে সরকার।
১৪ অক্টোবর, ২০২৬

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
১৩ অক্টোবর, ২০২৬

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে।
১২ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের পরমাণু নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী : আইএইএ
১২ অক্টোবর, ২০২৬

দুধ ও ওয়াশিং মেশিনের চেয়েও কম নিয়ন্ত্রিত এআই : নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন মাইক্রোসফট প্রেসিডেন্ট
১২ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার রোধে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় বাংলাদেশ ইইউর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১২ অক্টোবর, ২০২৬

সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।
১২ অক্টোবর, ২০২৬


