লোড হচ্ছে...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
১৫ অক্টোবর, ২০২৬

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিয়ামের বিরুদ্ধে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১৫ অক্টোবর, ২০২৬

মামলার রায়ে আটজনের বিরুদ্ধেই দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক ধারায় তাদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেন শনাক্ত ও রিপোর্টিংয়ের পরিমাণ এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেন ও কর্মকাণ্ডের...
৮ অক্টোবর, ২০২৬

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।
৭ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
৬ অক্টোবর, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের জবানবন্দি...
৪ অক্টোবর, ২০২৬

দুদক জানায়, কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।
৪ অক্টোবর, ২০২৬

কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।
৪ অক্টোবর, ২০২৬

সংবিধান সংশোধনের উদ্যোগে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে সেই ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে- এ প্রশ্নই এখন সামনে এসেছে। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নয়, নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর জোর দিয়েছেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
৪ অক্টোবর, ২০২৬

২০২১ সালের ২৬ ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে নুরুল হক শেখের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয়।
১ অক্টোবর, ২০২৬

দুদক জানায়, অনুসন্ধানে মো: রফিকুল ইসলামের নামে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর ও ২৯ লাখ ১৭ হাজার ৬৬০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪২ লাখ ৩৭ হাজার ৬৬০ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ ৭০ লাখ ৩২ হাজার ৪৯৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬৬ লাখ ১১ হাজার ৫৬৫ টাকা। ফলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৯৯ হাজার ২১১ টাকা।
১ অক্টোবর, ২০২৬

প্রলয় কুমারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানীর ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের যাবতীয় ফৌজদারি দায় থেকে অবসান/অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

এজাহারে বলা হয়, নওশেরুল ইসলামের মোট সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। বিপরীতে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। ফলে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অনুসন্ধানে পাওয়া যায়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

অনুসন্ধানকালে বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি তিন লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি পরিলক্ষিত হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেনাপ্রধান ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা সংবেদনশীল মন্তব্য করা হয়। অডিওতে সাবেক ওসি রাকিবুলকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে আসলেও কিছু হবে না, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল, তারা কিছুই করতে পারবে না। এ ছাড়া সেনাপ্রধান ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করার পাশাপাশি তিনি দাবি করেন, সব সিনিয়র অফিসাররা বিএনপির দিকে ঝুঁকছেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও মেয়রসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মোট ১৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নঈম নিজাম দুই কোটি আট লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আসামিরা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। তারা ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পন্ন করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে দুই শতাধিক স্কুল শিক্ষার্থী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শপথবাক্য পাঠের আয়োজন করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬


