লোড হচ্ছে...
ভোটের প্রচার চলছে পুরোদমে। এবার বিএনপির প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ক্লান্তিহীন প্রচারে কখনও সমালোচনা করছেন রাজনৈতিক প্রতিপক্ষের, কখনওবা জানাচ্ছেন—ক্ষমতায় গেলে তার দল কী করবে।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত আমিরের আইডি হ্যাকড হয়নি বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান...
২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমেই বগুড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করতে হবে। তিনি বলেন, ‘আপনারা বলেন—বগুড়া বিএনপির ঘাঁটি। সামনে ভোটের মাধ্যমে দেখিয়ে দেন, বগুড়া সত্যিকারের বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদের।’
৩১ জানুয়ারি, ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির ২৬ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
৩১ জানুয়ারি, ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের নির্বাচনী প্রচারণার সময় তাদের কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন।
৩১ জানুয়ারি, ২০২৬
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাঁকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে।
৩০ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
৩০ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুনেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
৩০ জানুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
২৯ জানুয়ারি, ২০২৬
দেশের মানুষের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের লক্ষ্যে নতুন একটি পডকাস্ট শো চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে...
২৯ জানুয়ারি, ২০২৬
যে অধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের ত্যাগ নষ্ট হতে দেয়া যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব, এমনটাই বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
২৮ জানুয়ারি, ২০২৬
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই প্রতিটি ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেয়া ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। অতীতে ফ্যাসিবাদী...
২৭ জানুয়ারি, ২০২৬
বিএনপি-জামাত জোট সরকারের সময় অতিতের কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যদি এত খারাপ হয় তাহলে তাদের দুইজন সদস্য কেন তখন সরকার...
২৭ জানুয়ারি, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। রোববার পৌর শহরের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে তা পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। রাত আটটা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
২৬ জানুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দুর্নীতি দমন করাই প্রধান অগ্রাধিকার। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ...
২৪ জানুয়ারি, ২০২৬
ঢাকা–১৭ আসনের প্রথম নির্বাচনী সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা জানেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন। জনসভায় এক নারী ভোটারের ‘পেয়ারা চুরি করে খাওয়া’–সংক্রান্ত মন্তব্য ঘিরে তাঁর দেওয়া পরামর্শও আলোচনায় আসে।
২৪ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন ও অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২৪ জানুয়ারি, ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।...
২৩ জানুয়ারি, ২০২৬
তারেক রহমান বিলেত থেকে ফিরে বড় মুফতি হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২৩ জানুয়ারি, ২০২৬
২০০১ সালেও বিএনপির নির্বাচনী কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারেক রহমান। তবে সেবার তিনি প্রধান চরিত্র ছিলেন না। বিএনপি এবং চারদলীয় জোটের প্রচারণার কেন্দ্রে ও নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া।
২৩ জানুয়ারি, ২০২৬

