
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় তারা ‘কমবেটিং ডিপফেইক হেট স্পিচ : ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ বা ঘৃণামূলক বক্তব্য মোকাবেলায় ডিজিটাল প্রস্তুতি এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে দু’টি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








