লোড হচ্ছে...
অভিযানকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হয়। একই সাথে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র।
২ অক্টোবর, ২০২৬

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, ‘আধিপত্য বিস্তার নিয়ে শাহীন গ্রুপ ও গরু সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’
১ অক্টোবর, ২০২৬

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
১ অক্টোবর, ২০২৬

প্যারিসের পঞ্চম অ্যারোঁদিসমাঁয় জার্দ্যাঁ দে প্লান্তের কাছে অবস্থিত ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদ অব প্যারিস শতবর্ষে পদার্পণ করেছে। এই মসজিদটি মূলত প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে যুদ্ধ করে নিহত মুসলিম সৈনিকদের স্মৃতিতে গড়ে ওঠা এক ঐতিহাসিক স্থাপত্য।
১ অক্টোবর, ২০২৬

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে এসএমপি।
১ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
১ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিভাগের অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে পল্টন থানা পুলিশ ১৪ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, শাহজাহানপুর থানা পুলিশ ১৩ জন, সবুজবাগ থানা পুলিশ ১০ জন, মতিঝিল থানা পুলিশ সাতজন, মুগদা থানা পুলিশ সাতজন এবং রামপুরা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
১ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’- এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
১ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
১ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে অভিযোগ।
১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক পাওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দুলাভাই মো: সাখাওয়াত আহম্মেদ (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২০২৩ সালের ৭ নভেম্বর রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। ধারালো ছুরির আঘাতে নাঈম গুরুতর আহত হন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি অধিগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বেশির ভাগ নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে গাবেরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


