ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি অভিযান, পুলিশ অভিযান, গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিভাগের অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে পল্টন থানা পুলিশ ১৪ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, শাহজাহানপুর থানা পুলিশ ১৩ জন, সবুজবাগ থানা পুলিশ ১০ জন, মতিঝিল থানা পুলিশ সাতজন, মুগদা থানা পুলিশ সাতজন এবং রামপুরা থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস