কার্যক্রম নিষিদ্ধ , গ্রেফতার, পুলিশ
জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান। নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দী দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিয়ার রহমান ওই গ্রামের মরহুম আসমত সরকারের ছেলে। 

পুলিশ জানায়, মতিয়ার একটি সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরো একটি পারিবারিক মামলা রয়েছে।

সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাসানুল কবির বলেন, ‘মামলার পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। আসামি মতিয়ার রহমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।’