গ্রেফতার
গ্রেফতার দুলাভাই মো: সাখাওয়াত আহম্মেদ (২৩)। নয়া দিগন্ত

রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই মো: সাখাওয়াত আহম্মেদ (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নূরপুর মহাদেবপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। 

পরে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত (কোতোয়ালি)।

মহানগর কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদির জানান, ভুক্তভোগী ১২ বছর বয়সী কিশোরীর মা কোতোয়ালি থানায় এ বিষয়ে ধর্ষণ মামলা করেছেন।

ওসি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে—মামলা দায়েরকারী মায়ের বড় মেয়ের সাথে লালমনিরহাটের মিশন মোড়ের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে শাহ্ মো: সাখাওয়াত আহম্মেদের (২৩) বিয়ে হয় তিন বছর আগে। বড় মেয়ে রংপুরে লেখাপড়া করায় জামাই বাসায় নিয়মিত যাতায়াত করত।

মামলার অভিযোগে আরো বলা হয়, সেই সুযোগে গত ১ বছরেরও বেশি সময় ধরে সে তার ১২ বছর বয়সী ছোট মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করত। গত ১৫ সেপ্টেম্বর আবারো জামাই তার ছোট মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি বড় মেয়ে দেখে ফেলে। পরে ভুক্তভোগীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে জামাইকে গ্রেফতার করা হয়েছে।

মামলা দায়েরকারী মা জানান, ‘আজ আমার দুটি মেয়ের জীবনই নষ্ট করে দিলো। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’