
চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান এ অভিযান চালানো হয়।
অভিযানে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো: মিয়া (২৮) নামে তিনজনকে ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে আটক ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের ও মো: মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিদর্শক রুপন কান্তি পাল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








