লোড হচ্ছে...
ডেমোক্র্যাট আবদুল আল-সাইয়িদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগানের মার্কিন সিনেট আসনে জয়লাভ করেছেন।
১৯ দিন আগে

মন্ত্রী আলী ইহুসান জানান, ‘মালদ্বীপে কর্মরত বিদেশী নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। বিদেশী কর্মীদের নিবন্ধন ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এটি মালদ্বীপ সরকারের একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
১৯ দিন আগে

বারাক ওবামা বলেছেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে এবং এমন নেতাদের চায় যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।‘
১৯ দিন আগে

নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের মোট ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপনের অংশ হিসেবে নতুন এই দল পাঠানো হচ্ছে। বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টের সদস্যদের পর্যায়ক্রমে নতুন সদস্যদের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।
১৯ দিন আগে

রাশিদা ত্লাইব ও ইলহান ওমর যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা ছিলেন মার্কিন কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারী। এই জয়ের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে যাচ্ছেন।
১৯ দিন আগে

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এর পেছনে ইরানের ভূমিকা ছিল। তবে একইসাথে ইরানের বিষয়ে আমি যা করেছি, তার গুরুত্বও মানুষ বুঝতে পেরেছে।’
১৯ দিন আগে

ব্যারিস্টার মো: জিল্লুর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এজন্য রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
১৯ দিন আগে

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ‘ভালো কাজ করেছে’ বলে মন্তব্য করেছেন এবং তাদের অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯ দিন আগে

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মাঝেমধ্যেই সামরিক হুমকি ও হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে। কিন্তু তারা বোকার ‘স্বর্গে’ বাস করছে! ইরান আত্মসমর্পণ করবে না। তাদের এই স্বপ্ন কেবল অতীতের সেই অনুগত ও পরাধীন শাসনামলেই সম্ভব ছিল।
১৯ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য ‘ভুয়া রিপাবলিকান’ ও ফক্স নিউজকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯ দিন আগে

‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এই পোস্টের মাধ্যমে ট্রাম্প তার দল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন।
১৯ দিন আগে

টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ‘এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি প্রস্তুত’। একইসাথে বিরোধী দলের সাথে কাজ করতেও প্রস্তুত তিনি।
১৯ দিন আগে

ডেমোক্র্যাটদের এই জোয়ার ট্রাম্পের অর্থনীতি পরিচালনা এবং ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের প্রতি ভোটারদের গভীর অসন্তোষ প্রকাশ করে, যা তেলের দাম একলাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। একের পর এক জরিপে ভোটাররা জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রাম্প এই বিষয়টি যেভাবে সামলেছেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
১৯ দিন আগে

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশ অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
১৯ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না। যদি থাকতাম, তবে আমরা বিশাল ব্যবধানে জয়ী হতাম!’
১৯ দিন আগে

পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা কমপক্ষে ১৬০টি আসন পাবে।
১৯ দিন আগে

ভোটারদের মনোভাব নেতিবাচক, বিশেষ করে অর্থনীতি নিয়ে। আর এটাই ভোটারদের চিন্তার শীর্ষে থাকা বিষয়। রাজনৈতিক দুর্নীতি নিয়েও উদ্বেগের মাত্রা বেশি।
১৯ দিন আগে

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। রাজনৈতিক টানাপোড়েনে দুইবার পিছিয়েছে ভারতের বাংলাদেশ সফর।
১৯ দিন আগে


