যুক্তরাষ্ট্রের একটি ভোটকেন্দ্র
যুক্তরাষ্ট্রের একটি ভোটকেন্দ্র। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকে পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে তারা।

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা কমপক্ষে ১৬০টি আসন পাবে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে।

কানেকটিকাট, আলাবামা, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, নিউ জার্সি, ওকলাহোমা, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ডাকোটা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, মিসিসিপি, কানসাস এবং টেনেসিতে ভোটগ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য, কানসাস, টেক্সাস, মিশিগান ও মেইনে সিনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র : বিবিসি