
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এর পেছনে ইরানের ভূমিকা ছিল। তবে একইসাথে ইরানের বিষয়ে আমি যা করেছি, তার গুরুত্বও মানুষ বুঝতে পেরেছে।’
তিনি আরো বলেন, ‘ডেমোক্র্যাটরা হয়তো পাগলামিপূর্ণ সব প্রস্তাব নিয়ে আসবে, আর আমি সেগুলোতে ভেটো দেবো।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পেট্রোলের দাম বাড়ার মতো স্বল্পমেয়াদী পরিণতি মেনে নিতে সম্ভবত মানুষ প্রস্তুত ছিল না।’
তার মন্ত্রিসভায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানান তিনি।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








