
ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিছুক্ষণ আগে ফক্স নিউজের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে’।
তিনি যোগ করেন, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে।
প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’
এরপর তিনি স্বীকার করেন যে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে।
তার ভাষায়, ‘জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ এটি পছন্দ করেনি।’
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








