লোড হচ্ছে...
সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬

তিনটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করায় তৈরি হওয়া বিতর্ক ও কভারেজ বয়কটের জেরে হোয়াইট হাউস 'ট্রাম্প টিভি' নামে নিজস্ব ইউটিউব স্ট্রিম চালু করেছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

নেতারা বলেন, এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। অতীতে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

‘চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণ না যায়, সেজন্য চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর চেষ্টা চলছে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। এটি উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক সম্পদ ও মানুষের জীবনে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অবস্থান বিশ্বমঞ্চে জোরালভাবে তুলে ধরার অঙ্গীকার করেছেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

জেলেনস্কির নিউইয়র্ক সফরের মধ্যেই ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘের এই সমাবেশে যোগ দিতে ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দিয়েছে। তবে গত বছরের মতো এবারো তাদের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ড. তিতুমীর বলেন, উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো কাঠামোগত প্রতিবন্ধকতা ও সীমিত উৎপাদন সক্ষমতার মুখোমুখি। এর সাথে ভূরাজনৈতিক সঙ্ঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, বাণিজ্য অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ নানা অভিঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিদের হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সৌদি আরবকে সামরিক সহায়তা হিসেবে ‘আকাশপথে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহ’ করবে যুক্তরাজ্য। আগামী কয়েক...
২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে এবং মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। বিতর্কচর্চা যুক্তি দিয়ে কথা বলা ও অন্যের মতামত শোনার অভ্যাস তৈরি করে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর পথে এগোচ্ছে সরকার। নতুন এ স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে তা জাতীয় সংসদে...
২২ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমস ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই খালি হাতে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ডিআইজি (ভারপ্রাপ্ত) মো: সাইফুদ্দিন শাহীন বলেন, ‘বর্তমান প্রজন্ম একইসাথে বাস্তব ও ডিজিটাল দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও এর সাথে সৃষ্টি হয়েছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধ। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সমানভাবে সচেতন হতে হবে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০২৬


