লোড হচ্ছে...
খুলনায় ৯ ঘণ্টায় ছয়টি স্থানে গুলিবর্ষণের ঘটনায় মহানগরী ও নগর উপকণ্ঠে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো: হালিমকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১ দিন আগে

রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এর আগে, শহরের স্বাধীনতা অঙ্গন থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশ। সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান এতে প্রধান অতিথি ছিলেন।
৩ দিন আগে

নীলফামারীর ডিমলায় নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো: মোজাম্মেল হককে (৭০) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
৭ দিন আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ দিন আগে

সিলেট নগরীর কিনব্রিজের মুখ সংলগ্ন সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল—এমন অভিযোগে একটি কক্ষে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলা হয়।
৯ দিন আগে

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতা পরিকল্পনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন সভাপতি এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ দিন আগে

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নাশকতার অভিযোগে, কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০ দিন আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সমাবেশের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
১৩ দিন আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন সমাবেশ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে
১৪ দিন আগে

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের বিশেষ অভিযানে নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
২১ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১...
২৫ দিন আগে

রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় বক্তব্য দেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী এবং সাবেক ছাত্রনেতা আহসান হাবিব।
২৬ অক্টোবর, ২০২৬

তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, ‘আমরা শুনেছি উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও দুষ্কৃতকারীরা উপস্থিত ছিল। বিষয়টি আমরা জেলা কমিটিকে অবহিত করব এবং সে অনুযায়ী তারা পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’
২৬ অক্টোবর, ২০২৬


