
২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে উল্লেখ করা হয়েছে।
নেদারল্যান্ডের হেগে অবস্থিত এ আদালতের বিচারক আজ বৃহস্পতিবার বলেন, ‘এই সংখ্যাটি স্পষ্টতই উল্লেখযোগ্য।’
রায়ে বিচারক আরো বলেন, ‘জনসংখ্যার এই আকারের ওপর ভিত্তি করে, জেনোসাইড কনভেনশনের উদ্দেশ্যে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ বা বিশাল অংশ হিসেবে বিবেচনা করা হয়।’
একইসাথে রায়ে বিচারক ইউজি বলেন, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান বা অমানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছিল।
আইসিজের বিচারক বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে, ২০১৭ সালের শুদ্ধি অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিত ও সমন্বিত উপায়ে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তার প্রচার চালিয়েছে।’
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) লক্ষ্য করেছে, রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা এবং এই শুদ্ধি অভিযানের মধ্যে একটি যোগসূত্র রয়েছে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








