গাম্বিয়া, আইনজীবী
গাম্বিয়ার আইনি দলের সদস্য এবং শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি। বিবিসি

নেদারল্যান্সের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জেনোসাইডের দায়ে মামলা দায়েরকারী গাম্বিয়ার আইনি দলের সদস্য এবং শীর্ষস্থানীয় মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি বিবিসি রেডিও ফোরের দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানকে বলেছেন, এটি একটি ঐতিহাসিক রায়।

তিনি বলেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে, যেমন- নুরেমবার্গ, পিনোশে এবং অন্যান্য বিচারের কাতারেই স্থান পাবে।

তবে তিনি মনে করেন, বেঁচে যাওয়া রোহিঙ্গাদের জন্য এই রায় অম্লমধুর।

তিনি বলেন, ‘আমি পুরো সকালটা আদালতে তাদের দুই বা তিন ডজন মানুষের সাথে কাটিয়েছি, আর তারা যে আবেগ অনুভব করছিল তা আপনারা সহজেই কল্পনা করতে পারেন।’

আদালত মিয়ানমারের ওপর “ক্ষতিপূরণ বা পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার পদক্ষেপ’ আরোপ করেছে।

স্যান্ডস জানান, এর অর্থ হলো রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় দেয়া হয়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, যেহেতু তাদের বেশির ভাগের বাড়িঘরই ধ্বংস করে ফেলা হয়েছে, তাই এটি বাস্তবায়ন করা কঠিন।

তবে যদি সেটি সম্ভব না হয়, তাহলে কী পরিমাণ ক্ষতিপূরণ প্রাপ্য হবে সে বিষয়ে আদালত একটি ‘পূর্ণাঙ্গ মূল্যায়ন’ করবে।

সূত্র : বিবিসি