ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টি, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, ঢাকার আবহাওয়া, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা। সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে দিনের তাপমাত্রা সাধারণত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

Advertisement

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।