আমের শহর রাজশাহীতে বয়ান করবেন মাওলানা আজহারী
আমের শহর রাজশাহীতে বয়ান করবেন মাওলানা আজহারী। সংগৃহীত
ads

রাজশাহী বিভাগের বাসিন্দাদের বন্ধু সম্মোধন করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বরেণ্য আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২৭ নভেম্বর) দেয়া ওই পোস্টে তিনি জানিয়েছেন, আমের রাজধানী খ্যাত রাজশাহীর মাদরাসা মাঠে শনিবার একটি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে হবে।

আরো পড়ুন : স্বজন হারানোর বেদনা শেখ হাসিনার চেয়ে বেশি আর কে বোঝেন!

ওই মাহফিলের দাওয়াত দিয়েই সেখানকার বাসিন্দাদের বন্ধু বলে সম্মোধন করে তিনি তাদের উপস্থিতি কামনা করেছেন।

মাওলানা আজাহারী লেখেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদরাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’