
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং তা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
আরো পড়ুন : পাকিস্তান সংসদ ভবনে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা
পাঠকের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘জানুয়ারির কথামালা-
-ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁকে প্রাণ দিয়ে রক্ষা করত। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!
-ডিসেম্বরে ফিরতে প্রস্তুত ছিলেন। পাকিস্তানের দালালরা ভয়ে তাঁকে আসতে দেয়নি।
-‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।
-তিনি শান্তি চান। গৃহযুদ্ধ এড়াতেই তিনি আসেননি।
-ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!
-ডিসেম্বর তো আরও আছে, ঠিক না? দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!
- ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।
- তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









